

মোঃ নুরনবী,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন শিখা-র আয়োজনে মেধা অন্বেষণ অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির সভাপতি মোঃ মুবাতাসিম রাহাদ প্রিয়ম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ শাকিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ৭নং আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটির প্রধান উপদেষ্টা এবং তারান্জুবাড়ী জাগরণী যুব সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাজাহান আলী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল চিন্তাধারায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও যোগ করেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে মিলে এক সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বপ্ন শিখা সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেন।










