নওগাঁ

পোরশায় মাসিক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নমূলক উদ্যোগ এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও নিরাপত্তামূলক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের লক্ষ্যে মতামত প্রদান করেন। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা নাজির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাকিন বিল্লাহ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, উন্নত, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত সমন্বয় সভা উপজেলার সমস্যা চিহ্নিতকরণ, দ্রুত সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সভা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button