ধর্ম

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (১৩ রমজান) বিকেল ৫টায় বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইফতার কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম বাহারী, মাওলানা নুরুজ্জামান হাবিবী ও মাওলানা আব্দুস সাত্তার আজাদী। বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা ইউসুফ আলী। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button