ধর্ম

হাইমচরে নজরুল ইসলাম মাস্টারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের সাবু স্টারের মোড় সংলগ্ন বাইতুল রফিক জামে মসজিদে মরহুম মোঃ নজরুল ইসলাম মাস্টারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রনির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ আব্দুর রহমান হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল কাদির এবং হাইমচর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মকবুল আহমদ গাজী।অনুষ্ঠানটি পরিচালনা করেন আল-হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম নজরুল ইসলাম মাস্টারের ছোট ভাইসহ পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মাহফিলে বক্তারা মরহুম নজরুল ইসলাম মাস্টারের কর্মময় জীবন ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আন্তরিকতায় ভরপুর, যা উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করে।

এই বিভাগের আরও খবর

Back to top button