ধর্ম

হাইমচরে আনন্দবাজার সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আনন্দবাজার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে আনন্দবাজার সমাজকল্যাণ ফাউন্ডেশন এর কার্যালয়ে অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিড়া মুড়ি, ডাল, ছোলা, তেল, চিনি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রমজানের তাৎপর্যকে সামনে রেখে তারা প্রতিবছরই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।ইফতার সামগ্রী বিতরণের পূর্বে মিলাদ এবং দোয়ার মাধ্যমে যে সকল সদস্যবৃন্দ আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের জন্য দোয়া করা হয়। এসময় সমাজকল্যাণ ফাউন্ডেশনের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আনন্দবাজার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের অর্থায়নে বিশিষ্ট সমাজসেবক মোঃ লুৎফুর রহমান শেখের সভাপতিতে প্রধান উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম শেখ মোহাম্মদ জাকির ছৈয়াল মোঃ শাহাদাত গাজী মোঃ মান্নান ছৈয়ালের তত্বাবধানে সংগঠনের পরিচালক মোঃ মাহবুব শাহ, মোঃ হাবিবুর রহমান মোঃ সাইফুল ইসলাম মোঃ নাছির হোসাইন, মোঃ আরিফ পাটোয়ারী, মোঃ আব্দুস সালাম শেখ, মাহবুব আলম মানিক, মোহাম্মদ রিপন পাঠান মোহাম্মদ রিয়াদ বকাউল, মোহাম্মদ মোস্তফা আখন সুযোগ্য পরিচালনায়, সভাপতি মোঃ সিদ্দকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন ছৈয়ালের পরমর্শে, প্রধান উপদেষ্টা মোঃ নূরে আলম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব দপ্তর সম্পাদক মোঃ নূরে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button