

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের জমাদার বাড়িতে মাসুদ জমাদ্দারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল আমিন মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফ ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী এবং সহ-সভাপতি নুরুল আমিন মেম্বার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কালাম বলি, সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোরশেদ হাওলাদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মিঝি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিস্টার। বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন মোঃ গিয়াস উদ্দিন খাঁ, মোঃ রফিক জমাদ্দার, মোঃ আলমগীর মাতব্বর, সৌরভ মাঝি, মোঃ মাসুদ, মোঃ নাজিম উদ্দিন জমাদ্দার, মোঃ সাইফুল জমাদ্দার, মোঃ কামাল, মোঃ শামীম, আব্দুল গনি, আল আমিনসহ আরও অনেকে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলটি এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়।










