

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কমিটির বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এর উদ্যোগে আলোচনা সভা ও এক মতবিনিময় সভার আয়োজন করে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সিংগাইর জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানের কতৃক উপজেলার ফিল হ্যাংরী পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর জোনাল অফিস কমিটির সভাপতি দেওয়ান সোহেল রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সদস্য সচিব এ. কে. এম. সাইফুর রহমান শহীদ। এছাড়াও মানিকগঞ্জ জেলা শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ সফিউদ্দিন, সহ সভাপতি মোঃ আসিফ ইকবাল বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন, সিংগাইর শাখার সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন, অর্থ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাটুরিয়া শাখার সভাপতি আব্দুস সালাম, দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক আলী হোসেনসহ সিংগাইর জোনাল অফিসের ইলেকট্রিশিয়ানরা বক্তব্য রাখেন।বক্তারা বিদ্যুৎ অফিসে দালালের দৌড়াত্ব, ইলেকট্রিশিয়ানদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সিংগাইর জোনাল অফিসে কর্মরত ইলেকট্রিশিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন










