

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গণসংযোগ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শনিবার ৬ ডিসেম্বর দিনব্যাপী ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে পাড়া মহল্লায় ভোটারদে কাছে ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করেন। চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী,সহ-সভাপতি খোকন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস গাজী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহসিন মোল্লা, সদস্য নুরু গাজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সিরাজ শেখ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম নবীন, বিএনপির নেতা ডাক্তার জাফর শেখ, মোস্তফা শেখ, চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মমিনুল ইসলাম পাটওয়ারী, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলাউদ্দিন মাঝি, ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফরিদ আহমেদ রুবেল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।










