রাজনীতি

হানারচরে মানবিক কাজে এগিয়ে আসলেন গ্রীস প্রবাসী ও বিএনপির নেতা।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও গ্রীস প্রবাসী মানবিক দিক বিবেচনায় কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের জন্য। তন্মোধ্যে মসজিদ মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা, গরবী অসহায় মানুষকে সহায়তা, গরীব মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা করে যাচ্ছেন। তেমন একটি উদ্যোগ নিলেন মানুষের চলাচলে দূর্ভোগ লাগব করতে আখনের হাট থেকে দক্ষিণ গোবিন্দীয়া সংযোগ খালের উপর সাকো নির্মাণ করে দিলেন তিনি। ব্যক্তিগত সহায়তায় নিজ উদ্যোগে তিনি সমাজের নানা দূর্ভোগ দূর করতে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী জানান আখনের হাটের পাশে এই সাকোটি নির্মান করায় আমাদের অনেক সুবিধা হয়েছে। তা নাহলে আমাদের অনেকদূর ঘুরে যাতায়াত করতে হতো। এছাড়াও এই সাকো নির্মাণ করায় জেলে ও কৃষকদের অনেক উপকার হবে। তারা নদী থেকে মাছ আহরন চরের ফসল তুলে ঘরে পিরতে পারবে। আমরা এলাকাবী তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্থানীয়দের দাবি খালের উপর একটি ব্রিজ নির্মাণের পাশাপাশি দুই পাশের সংযোগ সড়কটি যাতে দ্রুত নির্মাণ করা হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button