

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পারিয়া ইউনিয়নের ছোট লাহিড়ী জাওনিয়া মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ং পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পারিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তার
ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন আলী
বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী। আরো উপস্থিত ছিলেন
বিএনপি নেতা জয়নাল আবেদীন জলিল, বিএনপি নেতা প্রিন্স মাহমুদ,দোলেয়ার হোসেন, বিএনপির নেতা রুহুল আমিন যুব দল নেতা মোহাম্মদ আলী,মাসুদ রানা,প্রচার দলের উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বিপ্লব রহমান প্রমুখ। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আলেম ওলামা স্হানীয় লোকজন দের
নিয়ে মোনাজাত করা হয়।










