রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে দক্ষিণ আলগীতে চেয়ারম্যান পদে হাফিজুর রহমানকে দেখতে চায় স্থানীয়রা।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মোঃ হাফিজুর রহমানের নাম স্থানীয় জনগণের মুখে মুখে ঘুরছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, সৎ, যোগ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় একজন মানুষ হিসেবে তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করলে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে মাওলানা মোঃ হাফিজুর রহমান অন্যতম এবং শীর্ষে রয়েছেন বলে অনেকেই মত প্রকাশ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি হাইমচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবেও সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রেও মাওলানা হাফিজুর রহমানের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর গাইয়ার চর কলিমিয়া রাড়ী জামে মসজিদের খতিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এর পাশাপাশি তিনি হাইমচর উপজেলার উত্তর চরভৈরবী এলাকায় অবস্থিত বাইতুর রফিক জামে মসজিদের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন হাইমচর মডেল স্কুল, যা হাইমচর নতুন বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। এছাড়াও তিনি হাইমচর আল-হেরা মডেল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, যা শাবু মাস্টারের মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত।সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় অনেকেই মনে করছেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে দেখতে চান বলে বিভিন্ন মহল থেকে মতামত পাওয়া যাচ্ছে। এদিকে স্থানীয় জনগণের প্রত্যাশা, যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়ে এলাকাবাসীর অনেকেই জানান, আমরা চাই এমন একজন নেতৃত্ব আসুক, যিনি সমাজের জন্য কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন।মাওলানা হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন, তাই তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। উল্লেখ্য, মাওলানা মোঃ হাফিজুর রহমান সাংবাদিকতাতেও যুক্ত রয়েছেন এবং তিনি অনলাইন সংবাদমাধ্যম বিডি মেঘনা নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button