চাঁদপুর

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী গন সংযোগ ও লিফলেট বিতরন।

মোঃ হোসেন গাজীঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে’ ধানের শীষ মার্কায় ভোট ও জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক যেই ৩১ দফা তুলে ধরেছেন তার বার্তা পৌঁছে দিতে চাঁদপুর সদর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৮ ও ৯নং ওয়ার্ডে প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে ধানের শীষ মার্কার ভোট চাওয়া সহ জেলা বিএনপির উদ্যোগে যে লিফলেট দিয়েছেন তা’তাঁরা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। আজ ২১ই’ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় থেকে সন্ধা পর্যন্ত চরফতেজংপুর গ্রামে নির্বাচনী গন সংযোগ ও লিফলেট বিতরন কালে উপস্থিত টিম প্রধান’ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ চাঁন মিয়া চৌকিদার, এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, উপদেষ্টা মোক্তার আহমেদ তালুকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মুকবুল হোসেন মোল্লা, হাবি মিজি সহ নেতৃবৃন্দরা ৮ও ৯নং ওয়ার্ডে ধানের শীষ মার্কায় ভোট চান। এ-সময় তারা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। শহীদ জিয়ার হাতে গড়া দলটি শুধু বাংলাদেশ নয়,সারা বিশ্বেই প্রশংসিত। আগামীর রাষ্ট্র নায়ক যিনি দেশ পরিচালনা করবেন তিনি হলেন আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান। সে ধারাবাহিকতা রেখেই চাঁদপুর সদর ‘হাইমচর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামীতে আমরা এমপি জয়ী করবো ইব্রাহিমপুর ইউনিয়ন বাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button