চাঁদপুর

আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন প্রকল্প এর আয়োজনে কুকিং ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ
কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন এর আয়েজনে কুকিং ডেমোনেস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অদ্য ২৯ মে বৃহস্পতিবার চাঁদপুর পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন প্রশিক্ষনার্থী নিয়ে আলুর বহুমুখী ব্যবহার ও পুষ্টি মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা র সার্বিক সহোগিতায় বিজয়ী এর ফাউন্ডার প্রশিক্ষক তানিয়া ইশতিয়াক খান এর পরিচালনায় আলুর প্রশিক্ষনটি সম্পন্ন করেন।এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কৃষি বিপণন কর্মকর্তা মো: মাসুদ রানা, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button