

নিজস্ব প্রতিবেদনঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবগঠিত আহ্বায়ক মহসীন মিয়া কিশোরের সভাপতিত্বে এবং সদস্য জিল্লুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা কমান্ডের সদস্য সচিব মোঃ সানাউল্লাহ খান।প্রধান অতিথির বক্তব্যে সানাউল্লাহ খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার আদায়ে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন কমিটিকে দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহ মোঃ আব্দুল বারেক বকাউল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন ফয়সাল।এছাড়া বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের গাজী এবং নবনির্বাচিত সদস্য সচিব মাজহারুল ইসলাম মেজর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধার সন্তানরা।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম পাটওয়ারী, মজিবুর রহমান, খালেদ সাইফুল্লাহ, মিসেস ফারজানা খালেক। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ নাছির উদ্দিন। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন শ্যামল চন্দ্র মজুমদার, মোঃ ফারুকুল ইসলাম (শরিফ), মোঃ জাহাঙ্গীর পাটওয়ারী, পলাশ দত্ত, মোঃ নূরে আলম, সেলিম পাটওয়ারী, সাদ্দাম হোসেন, মোঃ রকি পাটওয়ারী, আব্দুল গফুর মিয়া, মোঃ মাসুদ এবং নারী সদস্য মোমেনা ইসলাম ও জেসমিন আক্তার।আলোচনা সভা শেষে জেলা নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী দিনে হাইমচরে মুক্তিযোদ্ধা সন্তানদের স্বার্থ রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বিস্তার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেই তারা কাজ করে।










