চাঁদপুর

ইব্রাহীমপুর শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন

মোঃ হোসেন গাজীঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু অপৃতিকর ঘটনা ঘটলেও ভিন্ন চিত্র দেখাগেছে ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন। ইউনিয়নের কোথাও হামলা-ভাংচুর, লুটপাট কিংবা কোন প্রকার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বজায় রেখেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছানু শেখ জানিয়েছে ৫ আগষ্ট পরবর্তী আমাদের ইউনিয়নে ব্যক্তীগত বিরোধ নিয়ে সামান্য কিছু ঘটনা হয়েছে। এছাড়া অন্যন্ন ইউনিয়নের থেকে এখন পর্যন্ত নিরিবিলি রয়েছে। এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চৌকিদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটওয়ারী সাথে সাক্ষাৎ করলে তারা জানান আমরা সবসময় এলাকার খোঁজখবর রাখছি। কেউ যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখছি। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি বিল্লাল গাজী, আতিক রাড়ি, সাংগঠনিক সম্পাদক হারুন গাজী, প্রচার সম্পাদক ও সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাজাদ্দা হোসেন (সোহাগ) দোওয়ান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার দিদার, সহ-সভাপতি আরব আলী বেপারী, সাধারণ সম্পাদক হাসন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নানসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button