জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন চাঁদপুর সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।


মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবুল হোসেন ও শহীদ ইমান গাজীর কবর জিয়ার করলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, এন, জামিউল হিকমা।২৩ সেপ্টেম্বর দুপুরে তিনি শহীদদের কবর যেয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে ১২ নং চান্দ্রা ও ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এসময় তিনি জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কূশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুস পিন্টু, ইউনিয়ন হিসাব সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন, চান্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাসুদ হোসেন, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান, সাবেক সভাপতি মজিবুর রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল খান, জেলা শ্রমিক আন্দোলন নেতা আনোয়ার হোসেন গাজী, ইউপি সদস্য আলমগীর মিজি, অপরদিক হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।










