গণমাধ্যম

সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবিতে দেশব্যাপী কলম বিরতি পালনের আহবান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব।

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি আগামীকাল (২০’শে মে ২০২৫) মঙ্গলবার সারা দেশে কলম বিরতি পালনের আহবান জানানো হয়েছে। অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালনের আহবান। সাংবাদিক নির্যাতনের ঘটনার কোন বিচার হয় না। পক্ষান্তরে অতিমাত্রায় সাংবাদিক হয়রানি, হামলা, মামলার স্বীকার নিত্য দিনের রুটিনে পরিনত হয়ে গেছে। এই সকল দাবির স্থায়ী সমাধান জরুরী সারাদেশে সাংবাদিকদের প্রাণের দাবি। দেশের সকল সাংবাদিক সংগঠন এ কলম বিরতি কর্মসূচি পালন করা উচিত এবং এটা নৈতিক দায়িত্ব বলেও মনে করা হচ্ছে। খান সেলিম রহমান
সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি (বি,সি,পি,সি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন।

এই বিভাগের আরও খবর

Back to top button