আবহাওয়া

খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে সকাল থেকে মেঘে আকাশ ছেয়ে ছিল ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা আগে থেকেই জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৬ই মে) দুপুর ১২ টার দিকে বৃষ্টি শুরু হয় বৃষ্টির পাশাপাশি অনেক বাতাস ও বয়ছে খুলনা ও যশোরে।এই বৃষ্টি ও ঠান্ডা বাতাসে মানুষের শরীর শীতল হয়ে গেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার চেয়ে ও বেশি গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা নাগাদ রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button