চাঁদপুর

চান্দ্রায় জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপি জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করতে জেলেদের মাঝে বিকল্প হিসেবে সরকারিভাবে বিনামূল্যে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পহেলা মার্চ থেকে ত্রিশে এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। এজন্য জেলেদের মাঝে বিনামূল্যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ও মে এই চার মাসের মোট ১৬০ কেজি চাল বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় চান্দ্রা ইউনিয়নের নিবন্ধিত ১৬৭৫ জন জেলেদের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসক ভবরঞ্জন দাস, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বশির উল্লাহ খন্দকার, চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাদার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা মৎস্য প্রতিনিধির সাধারণ সম্পাদক তসলিম হোসেন তসলিম হোসেন, ট্যাগ অফিসার সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, চান্দ্রা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পিন্টু, ইউপি সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেলসহ আইন শৃঙ্খলা বাহিনির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button