

মোঃ মিন্টু শেখঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯,৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৪ ঘন্টা যাত্রা বিরতির পর ফ্লাইটি ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১০,৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যথনা জানাবেন। প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান কালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দিবেন। তিনি ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত।নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দিবেন, সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) সবজনীন স্বাস্থ্য ও অথসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষীয় সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় নিউইয়র্ক সময়, ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।
তিনি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন, প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০,৪৫ মিনিটে ওয়াশিংটন সময় লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। এবং ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের হিথ্যো বিমানবন্দরে পৌঁছাবেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাজনিম, প্রধানমন্ত্রী ৩ অক্টোবর রাত ৮,৩৫ মিনিটে লন্ডন সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্যো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং ৪ অক্টোবর দুপুর ১২টায় বাংলাদেশ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।









