

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনাথছড়া এলাকার বাসিন্দা পল্টন চাকমার বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় পুননির্মাণের জন্য ১৫ নভেম্বর ২০২৬, রবিবার সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেক্ষ্য গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১.০০ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পল্টন চাকমার বসতবাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যায়। বিষয়টি জানার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বসতবাড়ি পুননির্মাণের জন্য ১৬ পিস ঢেউটিন হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।










