পটুয়াখালী

দুমকি উপজেলার মুরাদিয়াতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বিকেলে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বাজারে আসা সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মুরাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর মাঝি। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে একটি কুচক্রী মহল রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত করছে।তারা নানাভাবে দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত। এই অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কুচক্রী মহলকে প্রতিহত করতে মুরাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী মাঠে প্রস্তুত রয়েছে।কোনো ষড়যন্ত্রই সাধারণ মানুষের অধিকার ও দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারবে না। উক্ত লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচিতে মুরাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. তারেকসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​

এই বিভাগের আরও খবর

Back to top button