

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
১-৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ ১মে শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপজেলা শাখার সহ সভাপতি মোঃ বাহাদুর হোসেন ও আমিনুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ অহিদুজ্জামান গাজী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একরামুল জামান মিশু, সদস্য রাহাত হাওলাদার ও সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।










