পটুয়াখালী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুমকি উপজেলা শাখা বিএমএসএফ এর আলোচনা ও দোয়া।

মো: আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), দুমকি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দুমকিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও দুমকি শাখার সভাপতি এম. আমির হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকির প্রবীন সাংবাদিক, সাবেক প্রেসক্লাব দুমকির সভাপতি ও দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং স্বদেশপ্রেম আপসহীন রাজনীতিসহ দেশ ও দেশের জাতির জন্য অবদানের কথা স্মরণ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে আরও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম শাহিন, বিএমএসএফ দুমকি শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন আরাফাত এবং কার্যনির্বাহী সদস্য মোঃ বাহাদুর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুমকি প্রেসক্লাবের সদস্য-দৈনিক ইনকিলাব দুমকি প্রতিনিধি মো: রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন, দপ্তর সম্পাদক গাজী অহিদুজ্জামানসহ সদস্য রিয়াজ পাহলান প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button