পটুয়াখালী

দুমকির আঙ্গারিয়া ইউপি নির্বাচনে প্রার্থী খোকন মৃধার মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আসন্ন পটুয়াখালী দুমকি উপজেলার ৪ নং আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে স্থানীয় জনগণের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সুবিশাল সমাবেশের আয়োজন করা হয়। সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল হাওলাদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এলাকায় কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।আলোচনা সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে বিশদ আলোচনা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা স্থানীয়দের বিভিন্ন চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।এসময় প্রার্থী খোকন মৃধা বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে আংগারিয়াকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরিত করা হবে। একই সাথে এলাকার কাঁচা-পাকা রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, তরুণ সমাজকে রক্ষায় শতভাগ মাদক নির্মূল এবং অবহেলিত জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

Back to top button