

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শ্রীরামপুর, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নে এসব কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রদল। ১ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব মো. সুমন শরীফ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলে শাহরিয়ার বাবু সভাপতি, মো. ফিরোজ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি এবং মো. নাজিউর রহমান রানা সাধারণ সম্পাদক হয়েছেন। লেবুখালী ইউনিয়নে মো. আল মামুন চৌকিদার সভাপতি, ইমরান হোসেন সুমন মোল্লা সিনিয়র সহ-সভাপতি এবং আকন মাহমুদ মিরাজ সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যদিকে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলে মো. সাইফুল ইসলাম সভাপতি, আফজাল হোসেন নাহিদ সিনিয়র সহ-সভাপতি এবং মো. ফয়সাল হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ঘোষিত কমিটিগুলোতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন শাখাগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। লেবুখালী ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।










