

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আগামিকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়।উক্ত প্রতিবাদ মিছিলে ও সমাবেশে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ দপ্তর সম্পাদক মো. আকাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মো. ফয়সাল, নাহিদ, জিয়া এবং যুবদল নেতা সোহেল আকন ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ।










