পটুয়াখালী

​দুমকি উপজেলার মুরাদিয়ায় আধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
​পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও রোগ নির্ণয় সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে একটি নতুন ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার। তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনপদে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।’এছাড়া একই দিনে উপজেলার বিভিন্ন পান্ত থেকে দুই শতাধিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয়,কেন্দ্রটির সভাপতি ডা. মহিবুল্লাহ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুব্রত প্রসাদ শিকদার এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারিকুল ইসলাম খান। বক্তারা আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এখন থেকে উন্নত ও নির্ভুল রোগ নির্ণয় সেবা সহজলভ্য করবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, ইউপি সদস্য মশিউর রহমান,মনিরুল ইসলাম মহিবুল্লাহ তরুন সমাজ সেবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা।
​আলোচনা সভা শেষে অতিথিরা ডায়াগনস্টিক সেন্টারটিতে স্থাপন করা আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জামাদি পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button