

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে ইউজিসি বরাবর ৪টি নতুন বিআরটিসি বাসের জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরোনো বাস ও অন্যান্য যানবাহনগুলো নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়াও চলছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে ইউজিসি থেকে নতুন বাসের বরাদ্দ দ্রুত পাওয়ার আশা করা যাচ্ছে।দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। নতুন বরাদ্দ পাওয়া পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হলেও, ইনশাআল্লাহ খুব শিগগিরই পবিপ্রবির পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। ড. রাহাত মাহমুদ পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পবিপ্রবি।










