ফুটবল

হানারচর সমাজ কল্যান সংঘের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
যুব সমাজের মাঝে ঈদের আনন্দ উপহার দিতে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের মধ্য গোবিন্দিয়া সমাজকল্যান সংঘের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উত্তর গোবিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী। মধ্য গোবিন্দিয়া সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক জহিরুল জমদারে সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম দেওয়ান।এসময় প্রবাসী মোঃ ফারুকুল ইসলাম গাজী, মোঃ মাসুদ মোল্লাসহ মধ্য গোবিন্দিয়া সমাজ কল্যান সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ফাইনাল খেলায় দুর্দান্ত মায়া একাদশ ও মাইটি এলিবেন একাদশ প্রতিযোগিতা করেন। দুর্দান্ত মা একাদশ পাঁচ রানে জয়লাভ করে। খেলা পরিচালনা করে সুমন দেব ও বাবলু গাজী, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, শরিফ গাজী, রাসেল হোসেন মায়, রাকিব শেখ, জমির জমদার, ফাইজ দেওয়ান।।

এই বিভাগের আরও খবর

Back to top button