অভিযোগ

রাণীশংকৈলে বনকালী মন্দিরে ভাঙচুর শিব প্রতিমা ক্ষতিগ্রস্ত।

হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় শ্রী শ্রী বনকালী মন্দির-এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতোই সন্ধ্যায় মন্দিরে পূজা-অর্চনা ও প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকাল প্রায় ১০টার দিকে গণেশ চন্দ্র নামে এক ব্যক্তি তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলে অস্বাভাবিক কিছু দেখতে পান। মন্দিরের বাঁশের তৈরি দরজা খোলা ছিল এবং ভেতরে প্রবেশ করে দেখা যায়, চারটি প্রতিমার মধ্যে শিব ভোলানাথের প্রতিমার পেটের অংশ ভাঙা। সেখানে আগুনে পোড়ানোর চিহ্ন ও ছাই পড়ে থাকতে দেখা যায়।ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে মন্দিরের জমির মালিক জোনাকুকে জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পরও তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে ব্যক্তিগত কাজে দিনাজপুরে চলে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি

এই বিভাগের আরও খবর

Back to top button