

নাজমুল হাসান নাজির:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রূপগঞ্জের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক।বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “যাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে দেশ আজ উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে, সেই শ্রমজীবী মানুষের প্রতি জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রমিকরাই দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি এবং দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আত্মোৎসর্গের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। এই দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।মীর আব্দুল বারেক বলেন, মে দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি শ্রমিক-মালিক ঐক্য, ন্যায়ভিত্তিক সমাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের দিন। শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগেই সভ্যতার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।তিনি মহান মে দিবসে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিক-মালিক ঐক্য গড়ি, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি। মহান মে দিবসের চেতনায় অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।










