
আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় দাখিল ২০২৬ সালের পরীক্ষার্থীনিদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুরইল ১ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাজিম উদ্দীন সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতার চর্চা থাকলে সফলতা অর্জন সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান এবং সাবেক ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল করিম মন্ডলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও অভিভাবক সদস্য ও দাতা সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুরইল ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দুরুল হুদা, ধুরইল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তারাক মাহমুদ এবং ধুরইল ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আফরিনা নাজিমন (লিপি)সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।উল্লেখ্য, ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










