রাজশাহী

রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির ঈদ পূর্ণমিলন।

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
অদ্য ২৭-০৩-২০২৬ খ্রি. রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় রাজশাহী বিভাগের ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি ঈদ পূর্ণমিলন অনুষ্টিত হয়।অনুষ্টানের শুরুতেই কোরআন থেকে তেলয়াত করেন ডঃ মোঃ আব্দুল বারী। সভাপতিত্ব করেন মোঃ কাবেরুল ইসলাম (সোনারুল) রাজশাহী বিভাগের সভাপতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মোছাঃ খুশিদা বানু অন্তরা ডিডাফ সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। প্রধান আলোচক
মোঃ মনিরুল ইসলাম সেন্ট্রাল কমিটি সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন ডিডাফ সেন্টাল কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগের সমন্বয়কারী।রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ মামুন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদ মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী বিভাগের কোষাধ্যক্ষ কাজী মোঃসাইফুল ইসলাম, রাজশাহী বিভাগের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান। রাজশাহী বিভাগের সদস্য ও রাজশাহী জেলা সমন্বয়কারী মোঃ ফজলু শেখ। সভাপতি তার বক্তব্যের মাধ্যমে জানাই রাজশাহী বিভাগের জেলা/ থানাগুলোতে কিভাবে কমিটি গঠন কারা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে মাধ্যমে জানান রাজশাহী বিভাগের কি ভাবে আমাদের সংগঠন টি আরও সুন্দর করে সুখের মুখ দেখতে পাব এবং অনলাইনে বেশি বেশি রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন ডিডাফের মাধ্যমে বাংলাদেশে ছয় লক্ষ উদ্যোক্তা তৈরী হবে। এসময় উপস্থিত ছিলেন, মোঃআকবর আলী, মোঃ আব্দুল সাত্তার, মোঃ হাফিজুর রহমান, মেঃ মোবারক হোসেন মোঃ ইউসুফ আলী,মোঃ মহসিন মাষ্টার, মোঃএমদাদুল হক রতন প্রমুখ।পরিশেষে একটি মোবাইল ফোন বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাপতি সবাইকে ধন্যাবাদ দিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button