সানস্কৃতিক অনুষ্ঠান

হাইমচর আল-হেরা মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ ইউনিয়নের হাইমচর আল-হেরা মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পবিত্র কুরআনের নতুন ছবক প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসীমউদ্দীন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম রনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভাঙ্গা ডিএসএস দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ আলী আকবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ, সমাজসেবক মোঃ মনু ভূঁইয়া, হাইমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান মেম্বার, সমাজসেবক মোঃ জাকির হোসেন এবং ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুলতান ঢালী।বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যজ্ঞান নয়, বরং একজন শিক্ষার্থীর চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক—এ কথাও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন কুরআনের ছবক প্রদান করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Back to top button