অভিযান

গুলিস্তান বাজারে মোবাইল কোর্ট অভিযান, সড়ক দখলমুক্ত রাখতে জরিমানা।

নাজমুল হুদা লামা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দিন আহমেদ। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজার এলাকায় সড়কের পাশে অনিয়মভাবে ব্যবসা পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় মুদি দোকানদার মোঃ জহিরুল ইসলাম সওদাগরসহ এক স্বর্ণের দোকান মালিককে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে ইউএনও মোঃ মাইনুদ্দিন আহমেদ বলেন, গুলিস্তান বাজারে সড়কের পাশে কোনো কাঁচাবাজার বসানো যাবে না এবং সকল ব্যবসায়ীকে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। প্রশাসনের এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button