ক্রিকেট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হানারচরে মিনি ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মধ্য গোবিন্দীয়ায় মিনি ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকালে হাওলাদার বাড়ির মাঠে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলায় পুরষ্কার বিতরনীর পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী। হানারচর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সৈয়দ হাওলাদারের পরিচালনয় এসময় উক্ত খেলায় উপস্থিত ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হামিদ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাহবুব মোল্লা সহ প্রমুখ। উক্ত খেলায় অংশ নেন কে.পিএল স্পোর্টিং ক্লাব কে হারিয়ে এস.আর রয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশা ব্যক্ত করেন।

Back to top button