

বিশেষ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাই প্রজন্ম বাচাই জীবন এই স্লোগানকে সামনে রেখে ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন,শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগা বাজার বিআইডব্লিউটির মাঠে উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন চরফতেহজংপুর ক্রিকেট একাদশ বনাম টিম ঈদগা বাজার স্পোর্টিং ক্লাব।
চরফতেহজংপুর কে ২৫ রানে হারিয়ে বিজয়ী হন টিম ঈদগা। বিজয়ী দলকে ৩২” ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়। উক্ত ক্রিকেট আয়োজনে ছিলেন ডা: রাকিব আহসান রাসেল,মোঃ রবিউল পাটোয়ারী, মো: কামাল গাজী, মো: শফিকুল ইসলাম হাওলাদার, ইসমাইল রেহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল তালুকদার, নূর মোহাম্মদ ঢালী, চাঁন মিয়া চৌকিদার, ইসমাইল তালুকদার, নাছির আহমেদ শেখ,সাজু শেখ,সরদার মো: বাচ্চু মিয়া সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মোঃ ইসমাইল তালুকদার তিনি বলেন, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সুন্দর আয়োজনে আমরা মুগ্ধ। পুরো টুর্নামেন্ট টি কোনরকম বিশৃঙ্খলা ছাড়া সম্পন্ন হওয়ায় টুর্নামেন্টের আয়োজকদের প্রতি বিশেষ ভাবে ধন্যবাদ। খেলাধুলা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে এবং মনকে প্রফুল্ল রাখে।ফলে মাদক থেকে দুরে থাকতে পারে যুব সমাজ। ৮ জুন রবিরার টুর্নামেন্টে শুরু হয়ে আজ ২০ জুন ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠটি।আনন্দমুখর পরিবেশে রুপ নেয় পুরো এলাকা।






