শিক্ষা

হায়দরগঞ্জ মডেল স্কুল-এ তারুণ্যের রমাদান ভাবনা শীর্ষক আলোচনা সভা।

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের হায়দরগঞ্জ মডেল স্কুলে HMS Youth Scholars Forum-এর উদ্যোগে‘তারুণ্যের রমাদান ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আত্মশুদ্ধি, নৈতিকতা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।প্রধান অতিথি এইচ আর গ্রুপের ডিরেক্টর (এডমিন) ও স্কুলের তত্ত্বাবধায়ক এ বি এম মুহিউদ্দীন বলেন, সমাজ ও রাষ্ট্রের জন্য জ্ঞানী, সৎ ও দক্ষ মানুষ গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কুল জীবন থেকেই গভীর অধ্যয়ন ও নৈতিক চর্চার মাধ্যমে নিজেকে ভবিষ্যতের স্কলার হিসেবে প্রস্তুত করতে হবে। রমাদানের শিক্ষা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। উদ্বোধনী বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের মডারেটর মোঃ রিয়াদ হোসাইন। আলোচনা সভায় শিক্ষার্থীরা রমাদানের তাৎপর্য ও ব্যক্তিগত উন্নয়নে এর ভূমিকা নিয়ে বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াত ও রমাদানের নাশিদ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে ধর্মীয় আবহ সৃষ্টি হয়। উল্লেখ্য, এ আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত HMS Youth Scholars Forum-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

এই বিভাগের আরও খবর

Back to top button