রাজনীতি

শেখ ফরিদ আহমদ মানিকের সমর্থনে চরভৈরবীতে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা(বিএনপির) সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের সমর্থনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে চরভৈরবী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মহিউদ্দিনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এতে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল বেপারী, মোঃ সেলিম গাজী, জমির বেপারী, মোহন গাইন ও সালাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। শেখ ফরিদ আহমদ মানিক আমাদের দলের নিবেদিতপ্রাণ নেতা — তাঁর প্রতি ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে ধানের শীষে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ নেতাকর্মীদের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে শুভকামনা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে চাঁদপুর জেলায় বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিক বিপুল ভোটে বিজয়ী হবেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button