গণমাধ্যম

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

ডেক্স রিপোর্টঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি.সি.পি.সি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।— (সূরা আল-বাকারা, আয়াত ১৮৩)। এ আয়াতের মাধ্যমে রোজার মূল লক্ষ্য তাকওয়া ও আত্মসংযম অর্জনের নির্দেশনা সুস্পষ্ট হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।আল্লাহভীতি ও ভালোবাসা থেকেই একজন রোজাদার পানাহার ও সকল প্রকার আবেগ-বাসনা থেকে বিরত থাকেন। এই চেতনা মানবজীবনে নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিকাশ ঘটায়।প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, রমজান আত্মশুদ্ধি ও গুনাহ মাফের এক মহাসুযোগ। তাই এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও মানবসেবায় আত্মনিয়োগ করা উচিত। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।বিজ্ঞপ্তিতে হাদিসের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়, রোজাদারের জন্য আল্লাহ তাআলা বিশেষ প্রতিদানের ঘোষণা দিয়েছেন এবং জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি বিশেষ দরজা রয়েছে, যা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবেন। পরিশেষে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button