

ডেক্স রিপোর্টঃ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁদপুরে অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট ২০২৫ ইং রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের বাইতুল আমীন জামে মসজিদ সংলগ্ন আল্লাহ্ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক শেখ মোঃ মহসিন. সাংগঠনিক সম্পাদক ও জনতার চাঁদপুর ডট কম’র সম্পাদক ও জাতীয় সপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’র চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ গিয়াস উদ্দিন রানা, সোনালী চাঁদপুর ডটকম’র সম্পাদক ও দৈনিক চাঁদপুর সময়ের বার্তা সম্পাদক এস আর শাহ আলম,সিনিয়র সাংবাদিক আব্দুল গনি, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাসদের সভাপতি কমরেড শাজাহান তালুকদার প্রমুখ। চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার ওমর শরীফ,চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিডি মেঘনা নিউজ 24 ডটকম’র সম্পাদক ও মিডিয়া মুক্ত পত্রিকা দৈনিক নতুন আসশা ও দৈনিক একুশের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম পারভেজ, চাঁদপুর লাইভ ডটকম এর সম্পাদক ও বার্তার স্টাফ রিপোর্টার, মাসুদ রানা, দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার আরিফ হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










