অনুসন্ধান

‎লক্ষ্মীপুরে নিখোঁজের দুইদিন পর কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার।

ডেক্স রিপোর্টঃ
‎লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা মোঃ সোহাগ মিজি (পিতা: মোঃ তাজল মিজি) নিখোঁজ থাকার দুইদিন পর কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সোহাগ মিজি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে রেয়ার মডেল মাদ্রাসার বিপরীত পাশে একটি কলাবাগানে বালুর নিচে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিকভাবে সেটি সোহাগ মিজির বলে শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো প্রত্যক্ষদর্শীকে চিহ্নিত করা যায়নি। কী কারণে বা কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এদিকে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button