মাদক

সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে ৪০পিস ইয়াব ও ১৬ হাজার টাকা সহ গ্রেফতার এক জন।

বুলবুল আহমেদ হবিগঞ্জ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিনের বাসায় অভিযান পরিচালনা করে বাসা তল্লাসি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ১৬ হাজার ৯শ টাকা টাকা উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তি নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০)। আটককৃত ইয়াবা ও উক্ত ইয়াবা ব্যবসায়ীকে নবিগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button