

মোঃ আলমগীর হোসেন আসিফঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনে ব্যাডমিন্টন প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর তরুণ সমাজের উদ্যোগে শেখ বাড়ি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ গাজি। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। মহান বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের যুবসমাজকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। ছোট লক্ষ্মীপুর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ কালু মিয়া শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক তোহামিয়া। উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ফারুকুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তর আলগী ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল হোসেন রনি ও রাকিব হোসেনের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইউসুফ মাল, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনতাজ পাটোয়ারী, সহ-সম্পাদক বিল্লাহ হোসেন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী হাসান খলিফা ও আরিফ হোসেন। এছাড়াও যুবদল নেতা আলম দেওয়ান, ছাত্রদল নেতা আব্দুর রহমান গাজী, বিএনপি নেতা সোনা শেখ, ৭নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী এবং আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষক সবুজ হোসেন গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। কনকনে শীত উপেক্ষা করে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক গভীর রাত পর্যন্ত এ ম্যাচ উপভোগ করেন। আয়োজক কমিটির তরুণ সদস্যরা জানান, বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতি বছর তারা এ ধরনের আয়োজন করে থাকেন।










