

মোঃ হোসেন গাজীঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে’ ধানের শীষ মার্কায় ভোট ও জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক যেই ৩১ দফা তুলে ধরেছেন তার বার্তা পৌঁছে দিতে চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে তালুকদার বাড়ি, মীর বাড়ি, বেপারী বাড়ি, রাঢ়ী বাড়ি, খান বাড়ি, বেগ বাড়ি, শেখ বাড়ি, ছৈয়াল বাড়ি, দাস বাড়ি,খা বাড়ি, ঢালী বাড়ি, মীর বাড়ি,গাজী বাড়ি,হাওলাদার বাড়ি, মোল্লা বাড়ি, চৌকিদার বাড়ি, মাতাব্বর বাড়ি, ঢালী বাড়ি, সরকার বাড়ি সহ প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে ধানের শীষ মার্কার ভোট চাওয়া সহ জেলা বিএনপির উদ্যোগে যে লিফলেট দিয়েছেন তা’তাঁরা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। ২ ও ৩ নভেম্বর রবিবার ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গন সংযোগ ও লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী, যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, সাবেক সিনিয়র সহ সভাপতি কালু বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বেপারী, ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাহবুব সহ তাদের যৌথ উদ্যোগে ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীদেরকে নিয়ে ধানের শীষ মার্কায় ভোট চান। এ-সময় হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী তিনি বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। শহীদ জিয়ার হাতে গড়া দলটি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই প্রশংসিত। আগামীর রাষ্ট্র নায়ক যিনি দেশ পরিচালনা করবেন তিনি হলেন আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান। সে ধারাবাহিকতা রেখেই চাঁদপুর সদর’ হাইমচর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামীতে আমরা এমপি জয়ী করবো হানারচর ইউনিয়ন বাসী।










