ভূমিকম্প

সারাদেশে ৫.২ মাত্রার ভূমিকম যা প্রায় ৭ থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

সানজিদা আক্তার স্মৃতি নিজস্ব প্রতিনিধিঃ
আজ শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২ থেকে ৫.৫- ৫,৭-এর মধ্যে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালের নিকটবর্তী এলাকা, যা প্রায় ৭ থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। কেঁপে ওঠে ভবন, রাস্তায় জনস্রোত সকাল বেলায় কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরই এই কম্পন অনুভূত হওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকার বহুতল ভবনগুলো কয়েক সেকেন্ড ধরে দুলে ওঠে। বিশেষ করে উঁচু ভবনগুলোতে কম্পনের তীব্রতা বেশি ছিল। চাঁদপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে যার মাত্রা ছিল ৫.৭। গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আতঙ্কে মানুষজন দ্রুত তাদের কর্মস্থল, অফিস ও বাসা থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। রাস্তাঘাট মুহূর্তের মধ্যে জনস্রোতে পরিণত হয়।তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।ভূমিকম্পের পর পরই সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।দেশের অভ্যন্তরে অনুভূত এই ভূমিকম্পটি আরও একবার স্মরণ করিয়ে দিল যে, বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বড় বিপর্যয় এড়াতে এখনই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Back to top button