বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক–এর ৩৬তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা।


ডেক্স রিপোর্টঃ
আজ ১১ অক্টোবর ২০২৫ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি- বিডি মেঘনা নিউজ 24 এর উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রালপ্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তাঁর ৩৬তম জন্মদিন উদযাপন করছেন। এই শুভ দিনে আলোকিত সলঙ্গা পত্রিকার সম্পাদক মোঃ লুৎফর রহমান তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মোঃ মাহিদুল হাসান সরকার জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালের ১১ অক্টোবর, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাট ইচলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা, মৃত আব্দুল মতিন সরকার, ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সম্পাদক। তিনি ১৯৮০ সাল থেকে যতদিন পৃথিবীতে ছিলেন, সম্মানের সহিত বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।মোঃ মাহিদুল হাসান সরকারের দাদী মরহুমা আমেনা বেগম ছিলেন সমাজসেবী ও শিক্ষানুরাগী। তিনি গ্রামীণ শিশুদের সূ-শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে নিজের জমিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই বিদ্যালয় আজ হাট ইচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। দাদীর সেই শিক্ষা ও মানুষের সেবায় আত্মনিয়োগের চেতনা মোঃ মাহিদুল হাসান সরকারের মধ্যে গভীরভাবে প্রোথিত হয়েছে। তিনি শুধু শিক্ষার প্রসারে অবদান রাখেননি, গ্রামের মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় সহায়তা দিয়েছেন এবং অসহায় ভূমিহীন একাধিক পরিবারকে বসতবাড়ি করার জন্য জমি প্রদান করেছেন। ছোটবেলা থেকেই তিনি মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। গ্রামে, সমাজে এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান স্পষ্ট। মানুষকে সাহায্য করার প্রতি তার অদম্য ভালোবাসা এবং দায়িত্ববোধ তার জীবনের প্রধান অনুপ্রেরণা। তিনি সাংবাদিকতার যাত্রা শুরু করেন ২০০৪ সালে। বগুড়ার শেরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক মুন্সি সাইফুল বারী ডাবলু সম্পাদিত একমাত্র সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা সাপ্তাহিক আজকের শেরপুর-এ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। সেখানে তিনি সততা, পেশাদারিত্ব এবং সাংবাদিকতার নৈতিক মান বজায় রেখে নিজের পরিচয় তৈরি করতে থাকেন। পরবর্তীতে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকায় যোগ দেন এবং তখন থেকেই তার সাংবাদিক জীবনের পথচলা জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে ওঠে।মোঃ মাহিদুল হাসান সরকারের সাংবাদিক জীবন কেবল পেশাগত নয়, বরং মানুষের সেবার জন্য উৎসর্গীকৃত। তিনি সমাজের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর সহমর্মিতা রাখেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর ব্যস্ত সংবাদপত্র পরিমণ্ডল, প্রতিটি সাংবাদিক ও সাধারণ মানুষ তার সততা ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল এবং গণমাধ্যমে সঠিক সংবাদ প্রচারের অগ্রদূত হিসেবে সুপরিচিত। আজকের দিনে তিনি শুধু জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি নন, তিনি বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক, বিডি মেঘনা নিউজ ২৪ পত্রিকার উপদেষ্টা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং একাধিক নিউজ পোর্টালের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব ও সততা জাতীয় ও স্থানীয় সংবাদপত্র জগতের জন্য অনুপ্রেরণার উৎস।আলোকিত সলঙ্গা পত্রিকার সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, মোঃ মাহিদুল হাসান সরকার শুধুমাত্র সাংবাদিক নয়, তিনি নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের বন্ধু, শেষ আশ্রয়স্থল এবং দেশের সত্যের সৈনিক। তার মধ্যে দেশপ্রেম, সততা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাস আছে। তার জন্মদিনে আমরা সবাই তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি। তার আদর্শ ও সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হবে।মোঃ মাহিদুল হাসান সরকারের জীবনের প্রতিটি অধ্যায়ই পাঠকের হৃদয়ে অনুপ্রেরণার আলোকবর্তিকা। তিনি গ্রামের সাধারণ মানুষের সাথে সহজ-সরল জীবনযাপন করেছেন। ছোটবেলা থেকেই তিনি মানুষের কল্যাণে নিয়োজিত হয়েছেন। তিনি শিক্ষা, ধর্ম, সামাজিক দায়িত্ব ও সাংবাদিকতার মধ্যে একটি সুষম জীবনধারা বজায় রেখেছেন। তার উদ্যোগে গ্রামে অসংখ্য পরিবার শিক্ষিত ও স্বাবলম্বী হয়েছে। তার সাংবাদিক জীবনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ তাঁকে শুধু মাতৃজগত পরিবার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর সাংবাদিক সমাজের মধ্যে নয়, বরং সামগ্রিক বাংলাদেশের সংবাদপত্র জগতের একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি সততার সঙ্গে সত্য সংবাদ প্রকাশে অবিচল এবং কখনও সাংবাদিক নৈতিকতার সঙ্গে আপোস করেননি।আজকের দিনে আমরা কেবল তার পেশাগত অর্জনের কথাই নয়, মানবিক ও সামাজিক অবদানের কথাও স্মরণ করছি। তিনি শুধুমাত্র একজন সাংবাদিক নন; তিনি সাংবাদিক সমাজের একজন সত্যিকারের নেতা। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.P)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকারের নেতৃত্বে দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন এবং সংগঠনের এক হাজারের অধিক সাংবাদিক একত্রিত হয়েছেন। যেকোনো স্থানে বা পরিস্থিতিতে যদি সাংবাদিকরা হামলা বা মিথ্যা মামলার শিকার হন, তারা পাশে দাঁড়ান এবং নির্যাতিত সাংবাদিকদের সাহায্য করেন, পাশাপাশি গণমানুষের জন্য সেবা ও ন্যায়ের পথ সুগম করে তোলেন। দেশের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি পদক্ষেপে সততা ও ন্যায়ের দিশা প্রদর্শন করছেন।মোঃ মাহিদুল হাসান সরকার দেশের সংবাদপত্র জগতের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি একজন সততার প্রতীক, একজন মানবিক সাংবাদিক নেতা এবং হাজারো সাংবাদিকের প্রেরণাদায়ক শিক্ষক। তার জীবন, কর্ম ও আদর্শ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।আজ, তার ৩৬তম জন্মদিনে, আমরা সবাই প্রার্থনা করি—মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু দান করেন এবং আমৃত্যু নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের হয়ে কাজ করার তৌফিক দান করে দেন। আজ এই বিশেষ দিনটি যেন বারবার ফিরে আসে আপনি ও আপনার পরিবারে এবং আমাদের সবার মাঝে তাই, বিডি মেঘনা নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে আপনিও আপনার পরিবারের সবার জন্য রইল দোয়া ও শুভকামনা, আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।










