সাতক্ষীরা

সাতক্ষীরার স্বর্গীয় বিনয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বুধবার ০১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব, সাতক্ষীরার আয়োজনে স্বর্গীয় বিনয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী উভয় দলের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ। খেলা উপভোগ করতে মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ছিল প্রাণবন্ত। এতে ফুটবলের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও তরুণ প্রজন্মের উৎসাহের প্রতিফলন দেখা যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগের জন্য আয়োজক ক্লাবকে পুলিশ সুপার ধন্যবাদ জানান। পুলিশ সুপার বলেন, এই ধরনের আয়োজন ক্রীড়া সংস্কৃতি বিকাশে অত্যন্ত সহায়ক, যা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখে। তিনি আরো বলেন মাদককে না বলি, মাদক থেকে সকলে দূরে থাকি খেলাধুলার প্রতি আরো গভীরভাবে মন মানসিকতা তৈরি করে এবং ছোটদের ক্রীড়াঙ্গনের প্রতি সকলে সহযোগিতা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুটবল ক্রিয়া প্রেমী গণমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button