সাতক্ষীরা

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ৫০টি দরিদ্র পরিবারকে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। তিনি বলেন,শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি। সরকারিভাবে নানামুখী সহায়তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার কনসালটেন্ট উত্তম কুমার সরকার ও সংস্থার চেয়ারপারসন ছকিনা পারভিন। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত এবং সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে মিশন মহিলা উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের মাঝে সাময়িক স্বস্তি এনে দেবে এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শীতার্ত হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button